শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১১:১৭ এএম


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫।  

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশের নিকসার শহরে। আর কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে অনেক মানুষ রাস্তায় নেমে এলেও এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission